ডেক্স রিপোর্ট: স্বদেশ টাইমস
কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলের নির্বাচনী সমঝোতে থাকা দলের সমাবেশ শেষ হওয়ার পর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এই ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন ডেইলি ক্যাম্পাসকে জানান, সমাবেশ শেষে নেতাকর্মীরা ট্রাকে বাড়ি ফিরছিলেন। তখন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, বিএনপি কর্মী গাজী ইয়াসিন এবং মোবারক চৌধুরীর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার জানান, হামলার খবর পেয়ে ৯৯৯ নম্বরে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় জামায়াত নেতারা অভিযোগ করেছেন, হামলার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার বিষয়টি। তবে বিষয়টি এখনও তদন্তাধীন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এসএম আব্দুল্লাহ
প্রয়োজেনেঃ +8801782875307
E-mail: dailyswadeshtimes@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাহেরীপাড়া, পৌর ০১নং ওয়ার্ড, ফুলবাড়িয়া, ময়মনসিংহ-২২০০।