রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় যোগীরগোপা ভোট কেন্দ্র কমিটির আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
উঠান বৈঠকে বক্তারা আসন্ন নির্বাচনে জামালপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে এবং নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এসএম আব্দুল্লাহ
প্রয়োজেনেঃ +8801782875307
নির্বাহী সম্পাদকঃ আজিজুল ইসলাম
E-mail: dailyswadeshtimes@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাহেরীপাড়া, পৌর ০১নং ওয়ার্ড, ফুলবাড়িয়া, ময়মনসিংহ-২২০০।