দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

স্বাধীনতার শত্রুরা আবারও মাথা তুলছে, ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত-সমৃদ্ধ জামালপুর গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত এক বিশাল গণমিছিলে এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, “দীর্ঘ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল আজ হুমকির মুখে; স্বাধীনতার শত্রুরা আবারও বাংলাদেশে মাথা তুলছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

রবিবার (৮ ফেব্রুয়ারি) শহরের ফৌজদারি মোড়ে জামালপুর-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের সমর্থনে এই গণমিছিলটি আয়োজিত হয়। মিছিলে পোস্টার ও ব্যানারে “মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, উন্নত-সমৃদ্ধ শান্তির জামালপুর গড়ার দৃঢ় প্রত্যয়ে…” স্লোগানটি স্পষ্টভাবে ফুটে ওঠে।

গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন: তিনি বলেন, যারা দেশের গণতন্ত্রকে অতীতে হত্যা করেছে, তারাই এখন ভিন্ন পথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই অপশক্তিকে রাজপথে থেকেই মোকাবিলা করতে হবে।নির্বাচনে জয়ী হলে জামালপুরকে একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, “নবীন-প্রবীণ সবাই মিলে ভোট দিবো ধানের শীষে।” সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।স্বাধীনতার প্রকৃত চেতনা—সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

গণমিছিলটিতে জামালপুর সদর আসনের বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের হাতে থাকা ব্যানারে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবির পাশাপাশি শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের ছবি সম্বলিত নির্বাচনি প্রচারণার চিত্র দেখা যায়। উপস্থিত জনতা “ধানের শীষে ভোট দিয়ে” গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার শপথ নেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

জাহেদা সফির মহিলা কলেজে উদ্বোধন হলো তিন নতুন ভবন

জামালপুরে কাউন্সিলর প্রার্থী আরজু আহম্মেদ তারার ঈদ উপহার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

নাদিম আহমেদ আপেলের নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

ধনবাড়ীতে ৭০ (সত্তর) পিস ই*-য়া*বা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন গ্রেফতার….

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

নীলফামারীতে সেচ ক্যানেলে ডুবে যাওয়া ভাগ্নিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল খালারও

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার