দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

নাদিম আহমেদ আপেলের নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে মিথ্যা মামলার রায় বাতিল এবং সঠিক ও নিরপেক্ষ পুনঃতদন্তের মাধ্যমে নাদিম আহমেদ আপেলের নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: অবিলম্বে কারাবন্দি আপেলকে মুক্তি, মামলার রায়কে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে একটি সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি।

বক্তারা অভিযোগ করেন যে, জনৈক লাল মিয়া কর্তৃক দায়ের করা মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। আদালতের কাছে সঠিক বিচার পাওয়ার জোরালো দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, নাদিম আহমেদ আপেল ষড়যন্ত্রের শিকার। তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে বা ফাঁসানো হয়েছে। বক্তারা অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করার আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নড়িয়ায় জেলেদের মুখে হাসি, বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণ

জামায়াতকে ডেপুটি স্পিকার পদে নাম ঠিক করতে বলেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

বিএনপি ক্ষমতায় এলে মানুষ রাতে দরজা খোলা রেখেই ঘুমাতে পারবে : হারুন অর-রশিদ

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সালাম দেওয়ার রীতি চালু হলো যেভাবে

মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্ত টেকনাফের সাংবাদিক আরাফাত সানি