রাকিব হোসেন , জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের গেইটপার জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:মৎস্যজীবী দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গ সংগঠন যারা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়ার আদর্শ লালন করে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মৎস্যজীবী দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হালিম।
উক্ত আনন্দ মিছিলে জেলা মৎস্যজীবী দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে পুরো শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: এসএম আব্দুল্লাহ
সম্পাদক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।
E-mail: dailyswadeshtimes@gmail.com,
ঢাকা অফিস: ৮৫ নয়া পল্টন, ৪ তলা, ঢাকা-১০০০।
দৈনিক স্বদেশ টাইমস প্রকাশিত/ প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।