অনলাইন ডেক্সঃ
বরগুনা-১ আসনে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের মুক্তি। বিভিন্ন মামলায় জড়িত থাকা এই নেতার মুক্তিকে ঘিরে এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও মামলার কারণে আলোচনায় থাকা এই সাবেক উপজেলা চেয়ারম্যান সম্প্রতি মামলা থেকে মুক্তি পেয়েছেন। তবে তার মুক্তির পেছনে বর্তমান সংসদ সদস্য অলি উল্লাহর সহযোগিতা রয়েছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।
বিরোধী রাজনৈতিক দলের কয়েকজন নেতা দাবি করেছেন, নির্বাচনের সময় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছিলেন অলি উল্লাহ। সেই সমঝোতার ধারাবাহিকতায়ই আওয়ামী লীগের এই বিতর্কিত নেতার মুক্তির ব্যবস্থা করা হয়েছে বলে তাদের অভিযোগ।
এদিকে বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী দল হিসেবে সমালোচিত দলের নেতার মুক্তিতে সহযোগিতা করা কতটা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য।
সম্পাদক ও প্রকাশকঃ এসএম আব্দুল্লাহ
প্রয়োজেনেঃ +8801782875307
E-mail: dailyswadeshtimes@gmail.com
রেজিঃ শরী-৩০৪
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাহেরীপাড়া, পৌর ০১নং ওয়ার্ড, ফুলবাড়িয়া, ময়মনসিংহ-২২০০।