
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত হচ্ছে মঙ্গলবার (৩১ মার্চ)। তবে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার আর এপ্রিলে আসছে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল। তাই এ নিয়ে এপ্রিলেও সংকট হবে না। অকটেন-পেট্রলের ব্যবহার খুবই কম বলে দাবি করেন এই কর্মকর্তা।
জ্বালানি বিভাগের দাবি, দেশের মোট চাহিদার ৬৩ শতাংশ ডিজেল। কৃষিতে সেচ ও গণপরিবহণে ব্যবহৃত হয় এই জ্বালানি।
জ্বালানি বিভাগের মূখপাত্র আরও জানান, সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো, অনলাইন ক্লাসের মতো জ্বালানি সাশ্রয়ী নানা কর্মসূচি
নিয়ে গভীরভাবে ভাবছে সরকার।
সম্পাদক ও প্রকাশক: এসএম আব্দুল্লাহ
সম্পাদক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।
E-mail: dailyswadeshtimes@gmail.com,
ঢাকা অফিস: ৮৫ নয়া পল্টন, ৪ তলা, ঢাকা-১০০০।
দৈনিক স্বদেশ টাইমস প্রকাশিত/ প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।