রাকিব হোসেন, জামালপুর
জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জমকালো বর্ণাঢ্য এক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মে) জামালপুর শহরের আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এসময় সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সহ অন্যান্য সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এই আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে আগামী দিনের দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী ও দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সুজন আহাম্মেদ
প্রকাশকঃ এসএম আব্দুল্লাহ
সম্পাদক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।
প্রয়োজেনেঃ +8801781889862, +8801973029818
E-mail: dailyswadeshtimes@gmail.com,
সম্পাদকীয় কার্যালয়ঃ ৮৫ নয়া পল্টন, ৪ তলা, ঢাকা-১০০০।
দৈনিক স্বদেশ টাইমস প্রকাশিত/ প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।