মোঃ মাহবুব আলম
বিশেষ প্রতিনিধি
ঢাকা, ৩ মে ২০২৬: সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপিপি) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কার্যনির্বাহী সদস্য লপদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সুমা রানী কর্মকার। তিনি বাংলা টিভি ৭১-এর একজন স্টার রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুমা রানী কর্মকারের ভোটার নম্বর ১৭৬। তিনি সহকর্মী সাংবাদিকদের নিকট দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন। পেশাগত দক্ষতা, সততা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, নির্বাচিত হলে তিনি সাংবাদিক সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।
উল্লেখ্য, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপিপি) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ।
সম্পাদক ও প্রকাশকঃ এসএম আব্দুল্লাহ
প্রয়োজেনেঃ +8801782875307
নির্বাহী সম্পাদকঃ আজিজুল ইসলাম
E-mail: dailyswadeshtimes@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাহেরীপাড়া, পৌর ০১নং ওয়ার্ড, ফুলবাড়িয়া, ময়মনসিংহ-২২০০।