দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

প্রতিবেদক
dailyswadeshtimes
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ণ

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪:৩০টায় খেলনা ইউনিয়নের খেলনা বাজার মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।
গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন খেলনা ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান , খেলনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগন ও ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ। প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করতে স্থানীয় প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও সঠিকভাবে ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্ববুদ্ধ করা হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি সাইফুল্লাহ গ্রেফতার

জাহেদা সফির মহিলা কলেজে উদ্বোধন হলো তিন নতুন ভবন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবি ঘোষণা

বদলগাছীতে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি দাদা আটক

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?

ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন, অতঃপর…

শরীয়তপুরে জমকালো বাছুর প্রদর্শনী, পুরস্কৃত ২০ সফল খামারি

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত