শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘SEF Foundation বৃত্তি পরীক্ষা’।
বেসরকারি উদ্যোগে পরিচালিত শাহীন শিক্ষা পরিবার (Shaheen Education Family) প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এতে যেকোনো স্কুল ও মাদ্রাসার ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পায়।
পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শাহীন ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশকঃ এসএম আব্দুল্লাহ
নির্বাহী সম্পাদকঃ মোঃ শফিকুল ইসলাম
প্রয়োজেনেঃ +8801782875307
E-mail: dailyswadeshtimes@gmail.com
রেজিঃ শরী-৩০৪
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাহেরীপাড়া, পৌর ০১নং ওয়ার্ড, ফুলবাড়িয়া, ময়মনসিংহ-২২০০।