
নিউজ ডেক্সঃ স্বদেশ টাইমস
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিনূর মল্লিক জীবনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বরজয়না উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী শাহিনূর মল্লিক জীবন বলেন, তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ভবানীপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে কাজ করবেন। তিনি আরও বলেন, ইউনিয়নের প্রত্যেকটি মা-বোনের ঘরে ঘরে এবং প্রত্যেক শিক্ষার্থী ও যুবকের হৃদয়ে তাঁর অবস্থান রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড আসছে, সবাই সতর্ক থাকবেন। এ কার্ডের জন্য কাউকে কোনো টাকা-পয়সা দেবেন না।” তিনি ফ্যামিলি কার্ডকে বিএনপি ও তারেক রহমানের উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, আগামী দিনে প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান।
তিনি আরও বলেন, “আমি ভবানীপুর ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল ভোটারের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আগামী ২১ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে ভোটারদের কাছে একটি করে ভোট প্রত্যাশা করেন এবং তাঁর প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।
মতবিনিময় সভায় তিনি ভবানীপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এসএম আব্দুল্লাহ
প্রয়োজেনেঃ +8801782875307
E-mail: dailyswadeshtimes@gmail.com
রেজিঃ শরী-৩০৪
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাহেরীপাড়া, পৌর ০১নং ওয়ার্ড, ফুলবাড়িয়া, ময়মনসিংহ-২২০০।