দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১২, ২০২৬ ৬:৫২ পূর্বাহ্ণ

 

এসএম আব্দুল্লাহ- স্বদেশ টাইমস

ঢাকায় সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব মাইদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফিজিশিয়ান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর জিয়াউর ইসলাম মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ঢাকার সভাপতি জনাব নজরুল ইসলাম মিজান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম রিপন তালুকদার। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত