দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিম: স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা, প্রধান আসামি বিএনপি প্রার্থী রুবেল

প্রতিবেদক
dailyswadeshtimes
জানুয়ারি ৩১, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ণ

ডেক্স রিপোর্ট: স্বদেশ টাইমস

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের ঘটনায় এবার হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। মামলায় আরও ২০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আড়াইশ জনকে আসামি করা হয়েছে।
তবে মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
কীভাবে সংঘর্ষের সূত্রপাত?
গত বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। মঞ্চের সামনে রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
আহত অর্ধশতাধিক, এলাকায় থমথমে পরিস্থিতি
এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর থেকে ঝিনাইগাতী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা
স্থানীয় বিশিষ্টজনরা আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের সহিংসতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিশাল অবস্থান কর্মসূচি

শরীয়তপুরে জমকালো বাছুর প্রদর্শনী, পুরস্কৃত ২০ সফল খামারি

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে ‘টাকা দিলেই সেবা’ বিভিন্ন সেবায় অর্থ দাবির অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার

জামালপুরে কাউন্সিলর প্রার্থী আরজু আহম্মেদ তারার ঈদ উপহার বিতরণ

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশ শেষে জামায়াত-ছাত্রশিবির নেতাদের ওপর হামলা, আহত ৮-১০