সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

মেলান্দহে কালবোশেখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও দুই মেয়ে সহ ৩ জন নিহত

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ২৭, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

রাকিব হোসেন,
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে কাল বৈশাখী ঝড়ে বসতঘরের উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ে সহ ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।

স্থানীয়রা জানান, সোমবার ভোর রাত ৩ টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় আঘাত হানে কাল বৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির পাশে থাকা একটি মেহগুনী গাছ ভেঙে পড়ে বসতঘরের উপর। সেই সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন একই পরিবারের তিন সদস্য—মা ও তার দুই মেয়ে। হঠাৎ গাছ ভেঙে পড়লে ঘরটি মুহূর্তেই বিধ্বস্ত হয় এবং তারা চাপা পড়ে যান।

মেলান্দহ থানার উপপরিদর্শক ত্রিদীপ বীর জানান, কালবৈশাখী ঝড়ে রাতেই গাছ চাপায় তাদের মৃত্যু হলেও ভোরে এলাকাবাসী ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী।।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অগ্রিম ২০ হাজার টাকা নিয়েও মাহফিলে এলেন না আব্দুর রশিদ লক্ষীপুরী

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জীবনকে হ্যাঁ বলুন মাদককে না বলুন”

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

নড়িয়ার জপসা থেকে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ১৬টি ককটেল

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ