দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ৩১ মে ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন,

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ৩১, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি। আধুনিক ও বিশ্বস্ত ট্রাভেল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ মে সন্ধ্যায় দেবীনগরের ধুলাউড়ি হাট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদ, দেবীনগর যুবদল বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, যুবদল নেতা মোহাম্মদ জহুরুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে দেশ-বিদেশে ভ্রমণ, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, ওমরাহ ও হজ সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন ট্রাভেল সেবা নির্ভরযোগ্যভাবে প্রদান করা হবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রাভেল সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দেবীনগরের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সততা, দক্ষতা ও গ্রাহকসেবার মাধ্যমে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি অল্প সময়ের মধ্যেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রেপ্তার এড়াতে যে কৌশল নিয়েছিলেন চাঁদাবাজ অপু

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে আটকাদেশ

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

ফুলবাড়িয়া থেকে আকুয়া বাইপাস ভাড়া ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা!

সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

জামালপুরে প্রধান শিক্ষকের অবহেলায় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৩ মেধাবী শিক্ষার্থী