দৈনিক স্বদেশ টাইমস
সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
dailyswadeshtimes
নভেম্বর ৯, ২০২৬ ৫:৪০ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হলেন- ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী তরুণী ও আসামির বাড়ি একই গ্রামে পাশাপাশি। সেই সুবাদে বিভিন্ন সময় যাতায়াতের পথে এবং একা পেলে ইউনুস তাঁকে কুপ্রস্তাব দিতেন। প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিষয়টি তরুণী তাঁর বাবা-মাকে জানালে তাঁরা ইউনুসের অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস তাঁর প্রতি আরও আক্রোশ পোষণ করেন।
এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওই তরুণী বাড়ির টিউবওয়েল পাড়ে পানি আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুস পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি স্থানে নিয়ে যান। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন। এ সময় ইউনুস তাঁকে বিয়ে করার আশ্বাস দেন। পরে স্থানীয়ভাবে ওই রাতেই বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। চেয়ারম্যান তাঁকে নিজের জিম্মায় নিয়ে গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন অজুহাতে বিয়ের বিষয়টি এড়িয়ে যান ইউনুস।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিয়ে না করায় সামাজিক সম্মানহানির আশঙ্কায় ৮ সেপ্টেম্বর ওই তরুণী বিষপান করেন। পরে তাঁর বাবা তাঁকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফেরেন।
পরবর্তী সময়ে ইউনুসের বাবা-মা ও স্থানীয় চেয়ারম্যানের কাছে ঘটনার বিচার চাইলে তাঁরা টাকা দিয়ে আপস-মীমাংসার প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ – এর পাবলিক প্রসিকিউটর ফজলুল হক বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে সাতজন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।

রাকিব হোসেন
জামালপুর
০৯-১১-২৬

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাইলস্টোন ট্রাজেডি : শোকবইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

ব্র্যাকের কর্মসূচি পরিদর্শনে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান

ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারি আশেক মাহমুদ কলেজে সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শরীয়তপুরের পদ্মার পাড়ে কাঁচিকাটায় ৫৮৫ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড || ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান

কী ঘটেছিল নিখোঁজ শিবির নেতা জিসানের সঙ্গে, জানালেন নিজেই

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল