দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ৪ মার্চ ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

ব্র্যাকের কর্মসূচি পরিদর্শনে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৪, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাক কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টায় উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি। ব্যারিস্টার জাইমা রহমান ওই বাড়ির উঠানে একটি চাটাইয়ে বসে প্রতিবন্ধীসহ ৫ সদস্যের একটি দল এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিকল্পনার কথা শোনেন। এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের কন্যা ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তমারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের আগমন ঘিরে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমান। এছাড়া সড়কপথে ঢাকায় ফেরার পথে শত শত উৎসুক জনতা রাস্তার দুধারে দাঁড়িয়ে অভিনন্দন জানান।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

৪৮ নওগাঁ _৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে জামায়াতের ইসলাম

তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারের পেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

টেকনাফে সিএনজি তল্লাশিতে ৬ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি আটক

জামায়াতকে ডেপুটি স্পিকার পদে নাম ঠিক করতে বলেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস