দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

৪৮ নওগাঁ _৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে জামায়াতের ইসলাম

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

উপজেলা প্রতিনিধি: মোঃ রুহুল আমিন, বদলগাছী (নওগাঁ)

৪৮ নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী জনাব মাহফুজুর রহমান দিন দিন সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছেন।
রাজনৈতিক অঙ্গনে নতুন মুখ হলেও মাঠপর্যায়ে তাঁর নিরলস গণসংযোগ, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং সরল–সাবলীল আচরণ খুব অল্প সময়েই তাঁকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পৌঁছে দিয়েছে।
বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে মাঠ-ঘাট—সবখানেই এখন তাঁর নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয়দের ভাষ্য,
“নতুন মুখ হলেও তাঁর মধ্যে নেতৃত্বের গুণাবলি ও মানুষের প্রতি আন্তরিকতা স্পষ্টভাবে ফুটে উঠছে।”
প্রতিদিনই তিনি কোনো না কোনো গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং সমাধানে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও তরুণদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, রাজনীতিতে দীর্ঘদিনের চেনা মুখের বাইরে একজন নতুন ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব দেখতে চান তারা। সেই প্রত্যাশা থেকেই মাহফুজুর রহমানের প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন বাড়ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, বদলগাছী–মহাদেবপুর অঞ্চলে একজন দায়িত্বশীল, সৎ, কর্মঠ ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে তিনি আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। অনেকের মতে, রাজনীতিতে নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী একজন প্রার্থী হিসেবে মাহফুজুর রহমান ভিন্নধর্মী বার্তা দিচ্ছেন, যা তরুণ সমাজকেও নতুন করে আশাবাদী করে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

মাদারগঞ্জ-সারিয়াকান্দি ‘দ্বিতীয় যমুনা সেতু’ বাস্তবায়নের দাবিতে বিশাল মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে : পরিবেশ প্রতিমন্ত্রী

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে সেবা নিতে এসে ভোগান্তি

আশুলিয়ায় লাশ পোড়ানোসহ সাত হত্যা: সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

আশুলিয়ায় লাশ পোড়ানোসহ সাত হত্যা: সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ

বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৬

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

শরীয়তপুরের পদ্মার পাড়ে কাঁচিকাটায় ৫৮৫ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড || ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক