শনিবার , ১৬ মে ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

শরীয়তপুরের পদ্মার পাড়ে কাঁচিকাটায় ৫৮৫ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড || ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ১৬, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি-স্বদেশ টাইমস

শরীয়তপুরের জাজিরা উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে ৫৮৫টি পরিবারের মাঝে বহুল প্রত্যাশিত ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় উপকারভোগীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা যায়।

শনিবার (১৬ মে) বিকেল ৪টায় কাঁচিকাটা ইউনিয়নের মুন্সী বাজার এলাকার পদ্মা নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সরকারের অন্যতম অঙ্গীকার এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এবং পুলিশ সুপার রওনক জাহান।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।

কার্ড পেয়ে অনেক পরিবার সন্তোষ প্রকাশ করে জানায়, এ উদ্যোগ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ ও অন্যান্য সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়দের মতে, এই কর্মসূচি নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর অবদান রাখবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা–১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী

কথিত ধর্মীয় বক্তা মুফতি মাওলানা আব্দুর রশিদ লক্ষ্মীপুরী গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন, অতঃপর…

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

বস্তাবন্দি মরদেহ মামলায় অস্ত্রসহ আটক সুরেশ্বরের পীর শাহীন নূরী

কম্পপুর ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

রোমে রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন

ধানের শীষে ভোট প্রার্থনা করে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদ এর উঠান বৈঠক

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু