দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

ভুয়া ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে সৌদি প্রবাসী সেলিম রানা ও ‘দৈনিক বাংলার সংবাদ’ এর সহ-সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি।

প্রতিবেদক
mdsimanto talukder
অক্টোবর ২৭, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
ভুয়া ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে সৌদি প্রবাসী সেলিম রানা ও ‘দৈনিক বাংলার সংবাদ’ এর সহ-সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি।

ভুয়া ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে সৌদি প্রবাসী সেলিম রানা ও ‘দৈনিক বাংলার সংবাদ’ এর সহ-সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি।

 

নিজস্ব প্রতিবেদক।

 

প্রবাসীদের অধিকার আদায়ে নিয়োজিত অরাজনৈতিক ও মানবিক সংগঠন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ এবং এর কর্ণধার রিমন হোসেনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৌদি প্রবাসী সেলিম রানা (স্বঘোষিত চেয়ারম্যান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম) এবং দৈনিক বাংলার সংবাদ নামক একটি অনলাইন পোর্টালের সহ-সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

 

অনুসন্ধানে জানা যায়, গত ২৩ অক্টোবর ‘দৈনিক বাংলার সংবাদ’ নামক পোর্টালে তথ্য-প্রমাণবিহীন একটি মানহানিকর সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে রিমন হোসেনের বিরুদ্ধে ২ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাতের ভুয়া অভিযোগ আনা হয়, যার কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

 

এ বিষয়ে সংগঠনের কর্ণধার রিমন হোসেন বলেন,

“আমি নিজে ২০২৫ সালে সৌদি আরবে এসে প্রতারণার শিকার হই। সেই অভিজ্ঞতা থেকে প্রতিজ্ঞা করি, আমার মতো যেন অন্য কোনো প্রবাসী প্রতারিত না হয়। সেই লক্ষ্য থেকেই ভুক্তভোগী প্রবাসীদের নিয়ে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ, গঠন করি। মানবিক কাজকে বেগবান করার লক্ষ্যে ২০২৬ সালে সেলিম রানার সাথে আমার পরিচয় হয়। তিনি নিজেকে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের চেয়ারম্যান’ পরিচয় দেন। মানবিক স্বার্থে আমরা একসাথে কাজ করতে সম্মত হই এবং আমার সংগঠনের নামেই কার্যক্রম পরিচালনা করি।

তিনি আরও বলেন, কিছুদিন পর সেলিম রানা সংগঠনের নিয়ম-নীতি উপেক্ষা করে নিজেকে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দাবি করতে শুরু করেন, একক সিদ্ধান্তে বিভ্রান্তিমূলক আইডি কার্ড বিতরণ করেন এবং এআই দিয়ে ভুয়া টকশো তৈরি ও সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করেন। আমি এর প্রতিবাদ করলে তিনি তার নিজস্ব নিয়মে আমাকে সংগঠন থেকে বহিষ্কারের নাটক সাজান এবং আমার বিরুদ্ধে মিথ্যা আর্থিক কেলেঙ্কারির অপপ্রচার শুরু করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

অভিযোগ রয়েছে, সেলিম রানার সরবরাহকৃত ভুয়া তথ্য ও পোস্টারের ভিত্তিতেই দৈনিক বাংলার সংবাদের সহ-সম্পাদক আবুল হাসেম কোনো প্রকার তথ্য যাচাই-বাছাই ছাড়াই সংবাদটি প্রকাশ করেন। এ বিষয়ে তথ্য যাচাই করা হয়েছে কিনা জানতে চাওয়া হলে আবুল হাসেম কোনো সদুত্তর না দিয়ে সেলিম রানার দেওয়া ভুয়া পোস্টারের ছবি পাঠান।

 

অপরদিকে, সেলিম রানার সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, দুটি সংগঠনই তার এবং এক সংগঠন থেকে রিমন হোসেনকে বহিষ্কার করা হয়েছে – যা সংগঠনের মূল নথিপত্রের সাথে সাংঘর্ষিক।

 

অনুসন্ধানে আরও জানা গেছে, ‘দৈনিক বাংলার সংবাদ’ নামে একই নামে একাধিক অনিবন্ধিত পোর্টাল রয়েছে এবং আবুল হাসেম নিজেকে এর একাংশের সম্পাদক দাবি করে কার্যক্রম পরিচালনা করছেন।

 

এমতাবস্থায়, একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা, প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং একজন মানবিক সংগঠকের সম্মানহানি করার অপচেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

 

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দাবি।

 

১. ভুয়া ও মানহানিকর সংবাদ প্রচারের জন্য সেলিম রানা ও আবুল হাসেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন / সাইবার নিরাপত্তা আইনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ।

২. অনিবন্ধিত পোর্টালের মাধ্যমে অপপ্রচার বন্ধে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসির হস্তক্ষেপ।

৩. ভুক্তভোগী প্রবাসীদের নিয়ে কাজ করা মানবিক সংগঠনগুলোকে হয়রানি থেকে সুরক্ষা প্রদান।

 

সংগঠনটি জানিয়েছে, অনতিবিলম্বে অপপ্রচার বন্ধ না হলে তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়িয়া নির্বাচন অফিসের জগন্নাথ শাহা ও ডাটা এন্ট্রি অপারেটর আল-আমীনকে ঘিরে অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে : পরিবেশ প্রতিমন্ত্রী ।

দেওয়ানগঞ্জে ভাঙ্গার সড়কে ভটভটি উল্টে গরু ব্যাবসায়ীর মৃত্যু।

৪০ যাত্রী নিয়ে নদীতে বাস, ২ ঘণ্টায়ও উদ্ধারকাজ শুরু হয়নি

জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে আটকাদেশ

রামগতিতে ইসলামী আন্দোলনের নেতার সঙ্গে নারী শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?