দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
mdsimanto talukder
আগস্ট ২৫, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

 

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক এর উপর হামলার প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জুলাই শহীদদের যে বিভ্রান্তিকর অসত্য বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে রায়গঞ্জ উপজেলা আমীর আলী মর্তুজা ও উপজেলা সেক্রেটারি এস এম মুনসুর আলী বলেন, গত ২৪ আগস্ট রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু “উল্লাপাড়া আসনে বিএনপির জয়লাভ করেছিল কিন্তু পরিকল্পিতভাবে আমাদের সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সিরাজগঞ্জের তের জন জুলাই শহীদের মধ্যে বারো জনই বিএনপির” মর্মে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইতিহাস ও বাস্তবতাকে পাশ কাটিয়ে এধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর একক সম্পদ নয়। এই আন্দোলনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতের মানুষ অংশগ্রহণ করেছেন এবং বহু মানুষ জীবন দিয়েছেন। শহীদদের এই মহান আত্মত্যাগকে দলীয় সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ করা তাঁদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল। তাই জুলাই শহীদদের পরিচয় ও অবদান নিয়ে দায়িত্বহীন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে সংশ্লিষ্ট সকলের বিরত থাকা উচিত।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে কোনো কোনো মহল দীর্ঘদিন ধরে নানা ধরনের বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে আসছে। সাইদুর রহমান বাচ্চুর মতো একজন প্রবীণ রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা দায়িত্বশীল, তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করি। কিন্তু জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কোনো বাস্তবভিত্তিক সমালোচনার বিষয় না পেয়ে অসত্য ও মনগড়া বক্তব্য দেওয়া তাঁর নিজের রাজনৈতিক মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে; কিন্তু মতপার্থক্যের কারণে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা কোনোভাবেই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক নয়। আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি দায়িত্বশীল ও সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানাই।

বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করছি ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জুলাই শহীদ এবং দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই করে বক্তব্য প্রদান করুন এবং ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকবেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত যুবক

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে ফুলবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল

কুমিল্লার নাঙ্গলকোটে নির্বাচনী সহিংসতায় আহত খোকন মজুমদার সংকটাপন্ন

জামালপুরে ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শ্রমিকদের কোমল পানি ও স্যালাইন বিতরণ করলেন মিরপুর বন্ধুসভা 

এআই উন্নয়নে ২ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করবে মেটা

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

জামালপুরে টিসিবি ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পুরো ইরাক অন্ধকারে

বদলগাছী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে শেষ নির্বাচনী জনসভা