ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় ভবানীপুরের আলহাজ সিদ্দিকুর রহমান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা নায়েবে আমির মাওলানা গোলাম মোস্তফা, আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মজিদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক এনামুল হক এবং ময়মনসিংহ জেলা জামায়াতের মিডিয়া ও আইটি বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সদস্য এইচ. এম. জোবায়ের হোসাইন।
এ ছাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা এলাকার উন্নয়ন, সামাজিক অগ্রগতি, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ভবানীপুর ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তার বিষয়ও আলোচনায় উঠে আসে।
স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শেষ হয়।



















