দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

বদলগাছীতে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি দাদা আটক

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১৪, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ণ

মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার বদলগাছীতে প্রতিবেশী দাদার লালসার শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী অন্তসত্তা হয়েছে। এ ঘটনায় দাদা মোহসিন আলীকে গ্রেপ্তার করে শুক্রবার জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভগবানপুর গ্রামে। আটককৃত মুহসিন আলী উপজেলার মৃত মছির উদ্দিন ওরফে ভুসির ছেলে এবং ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করে। তার নিজের মা বেঁচে নেই। সে তার দাদীর কাছে থাকে। প্রতিবেশী দাদা মোহসিন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অর্থের প্রলোভন দিয়ে ধর্ষন করে। ধর্ষনের কিছুদিন অতিবাহিত হলে তার শরীরে পরবর্তন দেখা দেয়। পরে পরীক্ষা-নিরিক্ষা করে রিপোর্ট আসে সে অন্তসত্তা। তখন তার কাছে জানতে চাইলে সে জানায় দাদা মোহসিন তাকে ধর্ষণ করেছে। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে বৃহস্প্রতিবার রাতে থানা পুলিশ মোসিনকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো, লুৎফর রহমান জানান এ বিষয়ে থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগতিতে ইসলামী আন্দোলনের নেতার সঙ্গে নারী শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর হাসপাতালে তাণ্ডব, চিকিৎসকের মাথা থেঁতলে দেওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা স্থানান্তর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

এবার হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ

শয়তানের বংশধর বৃদ্ধি পায় যেভাবে

জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’