বুধবার , ১১ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

এবার হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১১, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ণ

নোয়াখালীর হাতিয়া উপজেলার জন্য সৌদি আরব থেকে মোট ২০০ কেজি খেজুর এসেছে বলে জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

খেজুর বরাদ্দ ও বিতরণ নিয়ে সচেতন মহলের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে বুধবার (১১ মার্চ) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
মাসউদ বলেন, বরাদ্দকৃত খেজুরগুলো প্রশাসনের মাধ্যমে হাতিয়ার এতিমখানা, হেফজ ও কওমি মাদ্রাসাগুলোতে বৈষম্যহীনভাবে বণ্টন করা হবে। তিনি বলেন, হাতিয়ার জন্য সর্বমোট ২৫ কার্টুন খেজুর বরাদ্দ হয়েছে। প্রতি কার্টুনে ৮ কেজি করে খেজুর রয়েছে। সে হিসেবে মোট (২৫×৮) অর্থাৎ ২০০ কেজি খেজুর হাতিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে। তিনি জানান, খেজুরের কার্টুনগুলো এখনো জেলা পর্যায় থেকে হাতিয়ার সংশ্লিষ্ট অফিসে পৌঁছেনি। খেজুরগুলো আসা মাত্রই প্রশাসনের মাধ্যমে হাতিয়ার এতিমখানা, হেফজ ও কওমি মাদ্রাসাগুলোতে সমভাবে বণ্টন করা হবে। মাসউদ আরও বলেন, তিনি জবাবদিহিতায় বিশ্বাসী। নিজেদের নাগরিক অধিকারের বিষয়ে সচেতন হয়ে প্রশ্ন তোলায় হাতিয়ার সচেতন মহলকে তিনি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে জনগণের এই সচেতনতা ও আওয়াজ অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিহত দুই বন্ধু, আরেকজন গুরুতর আহত

খেজুর আত্মসাতের অভিযোগ বরগুনা–১ আসনের এমপি অলি উল্লাহর বিরুদ্ধে

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

জামালপুরে রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

সিকদার গ্রুপের সাবেক পরিচালক শরীয়তপুরের ভেদরগঞ্জের রন হক সিকদারের মৃ’ত্যু

কী ঘটেছিল নিখোঁজ শিবির নেতা জিসানের সঙ্গে, জানালেন নিজেই