দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ৩ মে ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ৩, ২০২৬ ৫:২৭ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। আজ দুপুরে জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এ-এই অবরোধ করা হয়।

অবরোধের কারনে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন ৪০ মিনিট আটকা পড়ে। একইসাথে জামালপুর-মাদারগঞ্জ সড়কে চলাচল করা যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


জামালপুর পৌরসভার শেখের ভিটা এলাকাবাসীর অভিযোগ, গত ১০/১২ দিন গরে জলাবদ্ধতার কারনে তারা চরম দুর্ভোগে আছেন। এলাকায় ইতোমধ্যো চারজনকে সাপে কামড় দিয়েছে। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
জামালপুর পৌরসভার নির্বাহী জহুরুল হক জানান, অবরোধের পর পৌর কর্তৃপক্ষ ভেকু মেশিন দিয়ে ঘটনাস্থলে পৌঁছে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি সাইফুল্লাহ গ্রেফতার

শাহবাগে ডাকসু নেতা যুবায়ের- মুসাদ্দিকের ওপর ছাত্র দলের সন্ত্রা/সী হাম/লা

নওগাঁর বদলগাছী মাটি নিচে উদ্ধার হল প্রায় তিন শতাধিক মরিচাধরা গুলি

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

বিএনপিকে সমর্থন দিয়ে শেরপুর তিন আসনে উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো চরমোনাই

চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশ শেষে জামায়াত-ছাত্রশিবির নেতাদের ওপর হামলা, আহত ৮-১০

ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জুলাই শহীদ স্মৃতি ফলক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংরক্ষণ কর্মসূচি”

জুলাই শহীদ স্মৃতি ফলক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংরক্ষণ কর্মসূচি”

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ কারবারি আটক; ট্যাপেন্টাডল উদ্ধার

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ কারবারি আটক; ট্যাপেন্টাডল উদ্ধার