সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

জামালপুরে অনূর্ধ্ব-১৮ নারী জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ২০, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ

রাকিব হোসেন

জামালপুর

জামালপুরে উৎসবমুখর পরিবেশে ‘অনূর্ধ্ব-১৮ নারী জোনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’-এর আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে টুর্নামেন্টের বর্ণাঢ্য এই ট্রফি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর। সালমা খাতুন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক। আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সদস্য, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিসহ আরো অনেকেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান নারী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। এবারের আসরে মোট চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হলো: ইস্ট জোন (East Zone), সেন্ট্রাল জোন (Central Zone), নর্থ জোন (North Zone), সাউথ জোন (South Zone)।

সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন জামালপুরে নারী ক্রিকেটের প্রসারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
চারটি দলের অধিনায়কদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচনের পর খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টটি নারী ক্রিকেটের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা

জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে আটকাদেশ

শিবির নেতার ধর্ষণের নাটক সাজায় পুলিশ ও ছাত্রদল। চাঞ্চল্যকর তথ্য ফাঁস

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর হাসপাতালে তাণ্ডব, চিকিৎসকের মাথা থেঁতলে দেওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা স্থানান্তর

উচ্চ ঘনত্বে আমচাষে ফলন ও আয় বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্ত টেকনাফের সাংবাদিক আরাফাত সানি