দৈনিক স্বদেশ টাইমস
শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

৪৮ নওগাঁ ৩ ছয়টি আসনের পাঁচটিতে বিএনপি প্রার্থী ও একটিতে জামায়াতের প্রার্থী বিজয়

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ

উপজেলা প্রতিনিধি :মোঃ রুহুল আমিন,বদলগাছী (নওগাঁ)

নওগাঁর ৬টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ৫টি আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় হতে প্রাপ্ত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।

নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর): ১৬৬টি কেন্দ্রের মধ্যে ১৬৬ টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোস্তাফিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ১,৪২,২০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহাবুবুল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,২৬,০৯৩ ভোট।

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট): ১২৪টি কেন্দ্রের মধ্যে ১২৪ টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের এনামুল হক (দাঁড়িপাল্লা) ১,৪১,৫২৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জোহা খান (ধানের শীষ) পেয়েছেন ১,৩৪,৫৩৩ ভোট।

নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর): ১৪২টি কেন্দ্রের মধ্যে ১৪১ টির ফলাফলে বিএনপির ফজলে হুদা পেয়েছেন ১,৬২,৮৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহফুজুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,১৩,২৬৩ ভোট।

নওগাঁ-৪ (মান্দা): ১১৭টি কেন্দ্রের মধ্যে ১১৭টির ফলাফলে বিএনপির ইকরামুল বারী টিপু পেয়েছেন ১,৩৩,৮০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুর রাকিব পেয়েছেন ৯৬,৮১৪ ভোট।

নওগাঁ-৫ (সদর): ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১৮ টির ফলাফলে বিএনপির জাহিদুল ইসলাম ধলু পেয়েছেন ১,২৮,৩৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন ১,০৩, ২০৯ ভোট।

নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর): এই আসনের ৪১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির রেজাউল ইসলাম রেজু ১,০৮,০৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খবিরুল ইসলাম পেয়েছেন ৯৫,৮৮৬ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “জেলার ৭৮২টি কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ফলাফল আসা শুরু হয়েছে, সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষ তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা গেজেট আকারে প্রকাশ করতে সময় কারন পোষ্টাল ব্যালেটের ফলাফল এর সঙ্গে যুক্ত হবে।

উল্লেখ্য, নওগাঁর ৬টি আসনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম; মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ও নতুন ভবন শুভ উদ্বোধন। 

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক: গভীর রাতে থানায় জিডি, সকালে প্রেস ব্রিফিং

৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি করে

রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার—সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল মোমেনের

রায়গঞ্জ ধানগড়া ৬নং ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হতে চান মোঃ মাসুদ রানা

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নড়িয়ায় জেলেদের মুখে হাসি, বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণ

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত

নড়িয়া উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট নতুন স্বাস্থ্য কমপ্লেক্সে চু’রি

অলি উল্লাহর সহযোগিতায় দুর্নীতিবাজ চেয়ারম্যানের মুক্তি