দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ২ মে ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

নড়িয়া উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট নতুন স্বাস্থ্য কমপ্লেক্সে চু’রি

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ২, ২০২৬ ৮:০৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেক্স-স্বদেশ টাইমস

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট নতুন স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে।

গত ১ মে দিবাগত রাতে দুর্বৃত্তরা হাসপাতালের জেনারেটরের কয়েল, এসি ও ভেতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মামলা জটিলতার কারণে হাসপাতালটি চালু না থাকায় ভবনটি ফাঁকা পড়ে ছিল, যার সুযোগ নেয় চোরচক্র।

এ বিষয়ে নড়িয়া থানার ওসি বাহার মিয়া জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত হাসপাতালটি চালু করা ও নিরাপত্তা জোরদার করা না হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঝড়বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কার্যক্রম, এখনো দৃশ্যমান হয়নি ডুবে যাওয়া বাস

নতুন মন্ত্রিপরিষদে খলিলুর, ববি হাজ্জাজ, নুরসহ জায়গা পেলেন যারা

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

টেকনাফে সিএনজি তল্লাশিতে ৬ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি আটক

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে সেবা নিতে এসে ভোগান্তি

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শয়তানের বংশধর বৃদ্ধি পায় যেভাবে

শরীয়তপুরে জমকালো বাছুর প্রদর্শনী, পুরস্কৃত ২০ সফল খামারি