দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ২০ মে ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

শরীয়তপুরে জমকালো বাছুর প্রদর্শনী, পুরস্কৃত ২০ সফল খামারি

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ২০, ২০২৬ ৭:১৩ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধিঃ

গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দেশে দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলা-এ জমকালো বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক-এর কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে উন্নত জাতের সিমেন (বীজ) ব্যবহার করে উৎপাদিত বাছুর নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সোমবার (১৮ মে) ডগরী বাজার মাঠ-এ অনুষ্ঠিত এ প্রদর্শনী ও খামারি সমাবেশে স্থানীয় শত শত খামারি ও উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। উন্নত জাতের বাছুর দেখতে মেলা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম এবং ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার ডা. মোঃ অলিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের লাইভস্টক সার্ভিস অ্যান্ড ট্রেনিং বিভাগের ম্যানেজার ডা. মোঃ মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফারুক হোসেন বলেন, “উন্নত জাতের গবাদিপশু পালন খামারিদের ভাগ্য বদলানোর পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে। ব্র্যাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডা. মোঃ অলিদ হোসেন। এছাড়া খামারিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি ডা. রোমানা আক্তার এবং এরিয়া সেলস ম্যানেজার মোঃ নুরুল আলম। বক্তারা উন্নত জাতের গাভী ও বাছুর পালনের বৈজ্ঞানিক পদ্ধতি এবং এর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন।
খামারিদের উৎসাহিত করতে ব্র্যাকের সিমেন ব্যবহারকারী ২০ জন সফল খামারিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার পেয়ে খামারিরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
তৃণমূল পর্যায়ে কৃত্রিম প্রজনন বিষয়ে সচেতনতা বাড়াতে অনুষ্ঠানে “সুখের খনি” শীর্ষক একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটি উপস্থিত খামারি ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দৌলতদিয়া ফেরিঘাটে স্বজনদের অপেক্ষা-আহাজারি

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

নড়িয়ায় জেলেদের মুখে হাসি, বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণ

জামালপুরে পানিবন্দি মানুষের পাশে মেয়র প্রার্থী শাহ মাসুদ: ২০০ পরিবারের মাঝে চাউল বিতরণ

খেজুর আত্মসাতের অভিযোগ বরগুনা–১ আসনের এমপি অলি উল্লাহর বিরুদ্ধে

বাংলাদেশের স্বস্তির খবর, এশিয়া কাপে আফগান দলে নেই টাইগারদের ‘আতঙ্ক’

ত্রিশালে তালতলা স্পোর্টস একাডেমীর উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত।

যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত

৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে চান রাজপথের পরীক্ষিত সৈনিক ইউসুফ কামাল জনি

মাইলস্টোন ট্রাজেডি : ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি