দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কাউন্সিল অধিবেশন সম্পন্ন

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ২৮, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর

জামালপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত কাউন্সিল অধিবেশন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মার্চ) শহরের ইকবাল এলাকায় জেলা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।

এসময় আরও বক্তব্য রাখেন,বাংলাদেশ জমইয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মোঃ বদিউজ্জামান তালুকদার ও সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মুহাম্মদ ওমর ফারুক।

বক্তারা তাদের বক্তব্যে কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন, ইসলামের সঠিক বার্তা প্রচার এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের সদস্য,আলেম-ওলামা ও প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

নীলফামারীতে সেচ ক্যানেলে ডুবে যাওয়া ভাগ্নিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল খালারও

চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

রংপুরে ৪ হত্যা : আসামির পরা শার্ট নিয়ে নানা প্রশ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে এক অসহায় বাবার আকুল আবেদন

সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা