বুধবার , ৪ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে এক অসহায় বাবার আকুল আবেদন

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৪, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

মোঃ মাহবুব আলম,

বিশেষ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় এক অসহায় বাবা তার সাড়ে ছয় মাস বয়সী শিশুসন্তানকে ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করে আকুল আবেদন জানিয়েছেন। তিনি দাবি করেছেন, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং তার সন্তানকে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মুকসুদপুর থানার বালিয়াকান্দি গ্রামে তার শ্বশুর জাহাঙ্গীর মিদা শিশুটিকে নিজের হেফাজতে রেখেছেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তার স্ত্রী হুমায়রা জান্নাত মিমের পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। বাদী রুহুল ইসলাম ফেরদৌস জানান, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তিনি ও হুমায়রা জান্নাত মিম হুজুরের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তার স্ত্রী গর্ভবতী অবস্থায় বাবার বাড়িতে চলে যান। তিনি অভিযোগ করেন, কাবিননামা সম্পন্ন না হওয়া সত্ত্বেও গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মুকসুদপুর উপজেলা কার্যালয় থেকে একটি ডিভোর্স নোটিশ পাঠানো হয়। তবে কাবিন না থাকায় তিনি ওই ডিভোর্স গ্রহণ করেননি বলে দাবি করেন। তার অভিযোগ, শ্বশুর তার প্রভাব খাটিয়ে স্ত্রীকে জোরপূর্বক ডিভোর্স দিতে বাধ্য করেছেন। একই সঙ্গে তাকে সন্তানের পিতৃপরিচয় দিতে বাধা দেওয়া হচ্ছে এবং সন্তানকে দেখতেও দেওয়া হচ্ছে না বলে জানান তিনি। এতে তিনি চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন এবং সন্তানের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।এ অবস্থায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সন্তানের উদ্ধার ও নিজের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঘাড়ব্যথায় অবহেলা নয়

মাদ্রাসা শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ, থানার সামনে পরিবারের অবস্থান

এবার হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

ধর্ষণের পর হত্যার অভিযোগ, শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেলান্দহে কালবোশেখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও দুই মেয়ে সহ ৩ জন নিহত

বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি কাওলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত