বুধবার , ২২ জুলাই ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
dailyswadeshtimes
জুলাই ২২, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ

আবু মুসা, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (২২ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার উলুবুনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশরত তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে।

একপর্যায়ে চোরাকারবারীরা ইয়াবাভর্তি একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটে সংরক্ষিত নীল রঙের বায়ুরোধী ১৪০টি প্যাকেট থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর পালিয়ে যাওয়া চোরাকারবারীদের আটকের লক্ষ্যে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা

বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

নড়িয়ার ঘড়িসারে বাংলা বাজারে ১১ দলীয় জোট প্রার্থী ডা. মাহমুদ হোসেন বকাউলের গণসংযোগ

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ইরানের হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ