দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ৪ মার্চ ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

বস্তাবন্দি মরদেহ মামলায় অস্ত্রসহ আটক সুরেশ্বরের পীর শাহীন নূরী

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৪, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধিঃ স্বদেশ টাইমস

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলায় মূল আসামি হিসেবে অভিযুক্ত গদীনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে অস্ত্র ও বিভিন্ন আলামতসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে সুরেশ্বর দরবার শরীফ এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে নড়িয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া রবিন শেখ (৩২) নামে এক আসামির দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে শাহীন নূরীর সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। পরে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি ধারালো চাকু, শটগানের ১৩৩টি খালি কার্তুজ, ছয়টি হার্ডড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, একটি ডিভিআর, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি বাটন মোবাইল ফোন, দুটি স্লিং শট রাইফেল এবং শটগানের বিভিন্ন অংশ ও বক্স উদ্ধার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ২৪ অক্টোবর ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুরে প্লাস্টিকের বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনরা মরদেহটি জয়নাল সরকারের বলে শনাক্ত করেন। এর আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বলে জানান পরিবারের সদস্যরা।

এ ঘটনায় নিহতের মেয়ে ইভা আক্তার ২৫ অক্টোবর নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ পর্যায়ক্রমে জড়িতদের শনাক্ত করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তার বাসা থেকে গাড়িতে করে মরদেহ ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে আদালতে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি তদন্তাধীন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনা রায়গঞ্জ একজনের মৃত্যু

দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জীবনকে হ্যাঁ বলুন মাদককে না বলুন”

ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন, অতঃপর…

মাদারগঞ্জ-সারিয়াকান্দি ‘দ্বিতীয় যমুনা সেতু’ বাস্তবায়নের দাবিতে বিশাল মানববন্ধন

ইসলামী ছাত্র আন্দোলনের নেতা গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন, অতঃপর…

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

স্বাধীনতার শত্রুরা আবারও মাথা তুলছে, ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন