শনিবার , ২১ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন ১০ হাজার মুসল্লি

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ২১, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত প্রথম জামাতে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। পরবর্তীতে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা অলিউল্লাহ প্রধান জামাতে ইমামতি করেন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকায় বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক তাসলিমা বেগম নারীদের জন্য নির্ধারিত স্থানে সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বলেন “ঈদুল ফিতর আমাদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।  এই দিনে সব ভেদাভেদ ভুলে আমাদের দেশের উন্নয়নে কাজ করতে হবে।  জামাতে জেলা পরিষদ প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদগাহ ময়দানে ওজু ও জরুরি স্বাস্থ্যসেবার জন্য বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কথিত ধর্মীয় বক্তা মুফতি মাওলানা আব্দুর রশিদ লক্ষ্মীপুরী গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন, অতঃপর…

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

মেলান্দহে কালবোশেখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও দুই মেয়ে সহ ৩ জন নিহত

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

৫ আগস্ট শুধুই একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত: মির্জা ফখরুল

রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার—সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল মোমেনের

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

মাইলস্টোন ট্রাজেডি : শোকবইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর