দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ৫, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ফুটভলি এ্যাসোসিয়েশনের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমীর যৌথ সহযোগিতায় রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে রংবেরংয়ের বেলুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমীর সভাপতি গৌতম কুমার বিশ্বাস।

তিনি জানান, তরুণ ও যুব সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে তারা কখনোই মাদক বা অন্যায় পথে জড়িয়ে পড়বে না। এই খেলাটি জনপ্রিয় হয়ে উঠুক। যুব সমাজ এ খেলার প্রতি আগ্রহি হয়ে উঠবে। যুব সমাজকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলার প্রতি আকৃষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, বাংলাদেশ ফুটভলি এ্যাসোসিয়েশনের সেক্রেটারী আজম আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. সামিউল ইসলাম লিটন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুধু, চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ সহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

রায়গঞ্জ  ধানগড়াবাসী, যোগ্য নেতৃত্বের পাশে দাঁড়ানোর সময়

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

কম্পপুর ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

জামালপুরে রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

১৮ লাখ টাকা নিয়ে উধাও ও প্রাণনাশের হুমকি’ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন