রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

ভোটের মাঠে জামায়াতে ইসলামী | নড়িয়ার কদমতলা বাজারে নির্বাচনী গনসংযোগ

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ণ

নূরে আলম জিকু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের কদমতলা বাজারে নির্বাচনী গনসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোট মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদুল হোসেন বকাউলসহ দলীয় নেতাকর্মীরা। তারা বাজারের বিভিন্ন দোকান ও পথচারীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে দলের নির্বাচনী বার্তা পৌঁছে দেন। গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং সৎ, যোগ্য ও ইসলামি মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব নির্বাচনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এসময় নেতাকর্মীরা বলেন— “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নির্বাচনী মাঠে নেমেছি। জনগণের সমর্থন পেলে, ইনশাআল্লাহ দেশে শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ”নির্বাচনী এই জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি ঘিরে কদমতলা বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি দাদা আটক

গ্রেপ্তার এড়াতে যে কৌশল নিয়েছিলেন চাঁদাবাজ অপু

টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা

নওগাঁর বদলগাছী মাটি নিচে উদ্ধার হল প্রায় তিন শতাধিক মরিচাধরা গুলি

গ্লুকোমিটারে যেভাবে রক্তের গ্লুকোজ পরিমাপ করবেন

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

পুরো ইরাক অন্ধকারে

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

জামালপুরে পানিবন্দি মানুষের পাশে মেয়র প্রার্থী শাহ মাসুদ: ২০০ পরিবারের মাঝে চাউল বিতরণ

তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম