মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে পুলিশের ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এবং দেশব্যাপী গণভোট উপলক্ষে জামালপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও পুলিশ সদস্যদের দায়িত্ব বণ্টন নিয়ে এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জামালপুর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই ‘ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং’ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ভোটকেন্দ্রে ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ৬৫টি মোবাইল টিম, ২০টি স্টাইকিং টিম কাজ করবে। প্রতিটি কেন্দ্রে পুলিশের সাথে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। দুর্গম ও চরাঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন পুলিশ সুপার।
বক্তব্যে পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আপনি কোন কেন্দ্রের ভোটার? মোবাইলেই জানুন সহজ উপায়ে

জামালপুরে টিসিবি ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১

বদলগাছী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে শেষ নির্বাচনী জনসভা

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

সাভারে মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

জামালপুর-৫ আসনে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার