দৈনিক স্বদেশ টাইমস
শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

বিএনপি ক্ষমতায় এলে মানুষ রাতে দরজা খোলা রেখেই ঘুমাতে পারবে : হারুন অর-রশিদ

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ব্যাপক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা, হোসেনডাঙ্গা, কলিমহর বাজার ও গোপালপুরসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ। পথসভায় বক্তব্যে হারুন অর-রশিদ বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় মানুষ ভোটকেন্দ্রে যেতে আগ্রহ হারিয়ে ফেলেছে। ভোট না দিলেও ভোট হয়ে যেত, এমনকি মৃত মানুষের নামেও ভোট দেওয়া হয়েছে। ফলে ভোটারদের মধ্যে ধারণা তৈরি হয়েছে—ভোটকেন্দ্রে না গেলেও ফলাফল ঠিকই হয়ে যাবে। ”তিনি আরও বলেন, “এই অবস্থা যদি চলতেই থাকে এবং আগামী ১২ তারিখ ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেন, তাহলে গত ১৭ বছরে আমরা যে অন্ধকারে ছিলাম, তার চেয়েও ভয়াবহ অন্ধকার আমাদের অপেক্ষা করছে। তাই কোনো হেলাফেলা নয়—ভোটের দিন সবাইকে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে হবে। ”বিএনপির রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে আমাদের প্রিয় নেতা ও রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করা হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ রাতে ঘরের দরজা খোলা রেখেই নিরাপদে ঘুমাতে পারবে। ইনশাআল্লাহ, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই নিরাপদ বাংলাদেশ উপহার দেবে। ”দলের ভেতরের শৃঙ্খলা প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি আপনাকে ততক্ষণই নেতা মানবো, যতক্ষণ আপনি ধানের শীষের পক্ষে কাজ করবেন। যারা দিনে ধানের শীষের সঙ্গে থাকে আর রাতে গোপনে বিপক্ষে কাজ করে—তাদের বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। ধানের শীষের বিপক্ষে কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ”পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাধেশ্যাম রাজেস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও কলিমহর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাবু বিধান কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নড়িয়ার জপসা থেকে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ১৬টি ককটেল

শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ

ভোটের মাঠে জামায়াতে ইসলামী | নড়িয়ার কদমতলা বাজারে নির্বাচনী গনসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড থেকে ধোঁয়া, রোগী–স্বজনদের মধ্যে আতঙ্ক

ঘাড়ব্যথায় অবহেলা নয়

জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলা হবে-

ফুলবাড়ীয়ায় লালচিনি উৎপাদনমুখী সমবায় সমিতির সরকারি নিবন্ধন

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে  ও বিএনপি সহ নেতাদের মিথ্যা মামলা 

ডিজিটাল বাংলাদেশে নতুন গতি আনবে তরুণ উদ্ভাবকরা : আইসিটি সচিব

শ্রী শ্রী জন্মাষ্টমী: প্রেম, সত্য ও ন্যায়ের বার্তা