দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ১৯ আগস্ট ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ জন, বিএনপির বিক্ষোভ, জামায়াতের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
mdsimanto talukder
আগস্ট ১৯, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ

১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ জন, বিএনপির বিক্ষোভ, জামায়াতের সংবাদ সম্মেলন

রায়গঞ্জে এমপি ভিপি আয়নুলের গাড়িবহরে হামলার অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। হামলার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে হামলার সঙ্গে তাদের সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও হামলার অভিযোগ অস্বীকার করেছে।

জানা যায়, শনিবার বিকেলে ধানগড়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ সময় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এমপি আয়নুল হক নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর রাতে চান্দাইকোনা বাজারে এমপির বাড়িতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

এমপি ভিপি মো. আয়নুল হক গণমাধ্যমকে বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। হামলার সময় তমাল নামে একজনের কাছে পিস্তল ছিল বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি স্থানীয় জামায়াতে ইসলামী ও এনসিপিকে দায়ী করেন।

ঘটনার পর রাতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ ঘটনায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. খন্দকার শামীমুল হাসান শামীম বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

রোববার সকালে মামলার ১১ নম্বর আসামি আলমগীর এবং ৪ নম্বর আসামি রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদিরকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। গোলাম মুক্তাদির রায়গঞ্জ পৌরসভার রনথিতা এলাকার মৃত বাবলুর ছেলে এবং ধানগড়া এলাকার একটি ক্যাফে ফাস্ট ফুড রেস্টুরেন্টের মালিক বলে জানা গেছে।

এদিকে হামলার প্রতিবাদে রোববার সকালে উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গুনগাতী তালতলা এলাকায় সংবাদ সম্মেলন করে রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মো. আলী মর্তুজা বলেন, ধানগড়ায় টিটিসি স্থাপনের দাবিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলেও এর সঙ্গে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া জামায়াত-শিবির বা কোনো রাজনৈতিক সংগঠনকে হামলার জন্য দায়ী না করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি করেন।

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে এনসিপি। দলটির অঙ্গসংগঠন ছাত্রশক্তির রায়গঞ্জ পৌর শাখার সদস্য সচিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় দাবি করেন, এমপি আয়নুল হকের গাড়িবহরে এনসিপির কোনো নেতাকর্মী হামলা করেননি এবং এ অভিযোগের কোনো প্রমাণ নেই।

এ ঘটনায় মামলা, গ্রেপ্তার ও পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রায়গঞ্জে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদকবিরোধী দিবস উপলক্ষে হামিদুল্লাহ স্কুলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কম্পপুর ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

৪১ নং ওয়ার্ডের নাগরিক অধিকার আদায়ে বদ্ধপরিকর সাবেক ছাত্রনেতা ইউসুফ কামাল জনি

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়

জামালপুরে অনূর্ধ্ব-১৮ নারী জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিহত দুই বন্ধু, আরেকজন গুরুতর আহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে পুলিশের ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে সেবার নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ টাকা ছাড়া মেলে না কাঙ্ক্ষিত সেবা, ডাটা এন্ট্রি অপারেটর আল-আমিনকে ঘিরে একাধিক অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন