এস এম আব্দুল্লাহ- দৈনিক স্বদেশ টাইমস
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ‘ফুলবাড়ীয়া লালচিনি উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমবায় সমিতির সরকারি নিবন্ধন সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমিতির নিবন্ধন সনদপত্র সংগঠনটির সম্পাদক হারুন অর রশিদসহ অন্যান্য সদস্যদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।
জানা গেছে, লালচিনির সঙ্গে সংশ্লিষ্ট কৃষকদের সংগঠিত করার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখার ক্ষেত্রে সমিতিটি কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, সমবায় কর্মকর্তা মো. ইউনুস, শ্রমিক দল নেতা খাইরুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, ছাত্রদলের সভাপতি আলামিন সাদাত ও সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
এ বিষয়ে ফুলবাড়ীয়া লালচিনি উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক হারুন অর রশিদ সরকারি নিবন্ধন পাওয়ায় সন্তোষ প্রকাশ করে লালচিনি উৎপাদনকে আরও সম্প্রসারিত করার ব্যাপারে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ফুলবাড়ীয়া লালচিনি উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সদস্য আজহার আলী, আব্দুল করিম, আব্দুস সাত্তার, আবু বক্কর সিদ্দিক, খোর্শেদ আলম ফকির, সুরুজ মিয়া, মোফাজ্জল হোসেন ও আতিকুল ইসলাম প্রমুখ।


















