দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ২৪ মে ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

লক্ষ্মীপুরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ২৪, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ

ডেক্স রিপোর্টঃ স্বদেশ টাইমস

আজ (২৪ মে, রবিবার) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪ নং মান্দারী ইউনিয়নের মান্দারী বাজারে কোনো ধরনের উসকানি ছাড়াই জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমনের প্রায় ৬০টি ঈদ শুভেচ্ছার পোস্টার ছিঁড়ে ফেলেন স্থানীয় বিএনপি নেতা আক্তার হোসেন।

এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় জামায়াত নেতাকর্মীরা প্রতিবাদ জানালে তাদের শারীরিকভাবে হেনস্তা করা হয়।

পরবর্তীতে রাত আনুমানিক ৮টার দিকে “একটা করে শিবির ধর, সকাল-বিকাল জবাই কর”সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে দিতে বিএনপির একদল নেতাকর্মী মান্দারী বাজারে অবস্থিত অ্যাডভোকেট সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় অ্যাডভোকেট সুমন এবং তার ভাই জাহিদ আহত হন। এসময় উপস্থিত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদেরকেও নানাভাবে হেনস্থা ও হুমকি প্রদান করে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা।

স্থানীয় নির্বাচনে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড সারাদেশে অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টি করছে, লক্ষ্মীপুরের এই ঘটনা তারই একটি জ্বলন্ত উদাহরণ।

আমরা অবিলম্বে এই হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণ ভবিষ্যতে এর যথাযথ জবাব দেবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন

আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান*

শরীয়তপুরে জমকালো বাছুর প্রদর্শনী, পুরস্কৃত ২০ সফল খামারি

দুই আসনেই হেরে গেলেন প্রধানমন্ত্রী হতে চাওয়া ফয়জুল করীম

উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থ ইউসুফ কামাল জনি

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাই

বিয়ের দাওয়াত খেয়ে আর বাসায় ফেরা হলো না চাচা ভাতিজার

রায়গঞ্জের চান্দাইকোনায় মোটরসাইকেলের ধা/ক্কা/য় প্রাণ গেল ওয়াজে মাহফিলে যাওয়া বৃ/দ্ধ নাছার আলীর

রায়গঞ্জের চান্দাইকোনায় মোটরসাইকেলের ধা/ক্কা/য় প্রাণ গেল ওয়াজে মাহফিলে যাওয়া বৃ/দ্ধ নাছার আলীর

শিশু শাওন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি