দৈনিক স্বদেশ টাইমস
শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থ ইউসুফ কামাল জনি

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১৩, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাজপথের পরীক্ষিত সৈনিক ও স্থানীয় রাজনীতিক ইউসুফ কামাল জনি। তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। এক লিখিত বক্তব্যে ইউসুফ কামাল জনি জানান, তার জন্ম, শৈশব ও রাজনৈতিক জীবন কেটেছে পুরান ঢাকার এই এলাকায়। তিনি গোল্ডেন ক্রিসেন্ট টিউটোরিয়ালস থেকে শিক্ষা জীবন শুরু করে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে পড়াশোনা করেছেন। পারিবারিকভাবে তিনি একজন রাজনৈতিক সচেতন পরিবারের সন্তান। তার বাবা মরহুম শামসুর রহমান ছিলেন দৈনিক দি বাংলাদেশ টাইমস পত্রিকার সিনিয়র সাব-এডিটর। ১৯৯৮ সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। শিক্ষা জীবনে তিনি ছাত্র বন্ধু সংগঠনের সভাপতি, ক্লাস কমিটির আহ্বায়ক এবং পরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন এবং নানা সময় জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন বলেও উল্লেখ করেন। ইউসুফ কামাল জনি বলেন, “৪১ নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি এবং মানুষের সমস্যা আমার খুব কাছ থেকে জানা। এই ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে কাউন্সিলর পদে প্রার্থী হয়ে আপনাদের সেবা করতে চাই। ”তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৪৮ নওগাঁ _৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে জামায়াতের ইসলাম

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে সেবা নিতে এসে ভোগান্তি

রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক  তরুণ-তরুণী

বোরহানউদ্দিনে বেপরোয়া গতিতে সিএনজি পুকুরে, আহত ৫

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

কম্পপুর ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কীভাবে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে  ও বিএনপি সহ নেতাদের মিথ্যা মামলা 

নড়িয়ায় মানাখান কোর্টের নির্দেশ অমান্য করে ঘর ভেঙে জমি দখল।

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।