দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কীভাবে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৩, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি ও ইসলামী বিপ্লবী গার্ডপ্রধান মোহাম্মদ পাকপুরসহ দেশটির নেতৃত্বে থাকা বেশ কয়েকজন গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় নিহত হয়েছেন। তাঁদের নিহত হওয়ার ঘটনা এ অঞ্চলের জন্য ভূমিকম্পসম। কেননা, এতে পুরো অঞ্চলজুড়ে নজিরবিহীন এক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

তবে উত্তেজনার মাত্রা নজিরবিহীন হলেও এর পেছনের যুক্তি নতুন নয়। কয়েক দশক ধরে মার্কিন প্রশাসন গোপনে ও প্রকাশ্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকারগুলো পুনর্গঠন, প্রতিপক্ষকে উৎখাত ও এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করেছে। বর্তমান সংকট এ চক্রেরই পুনরাবৃত্তির ইঙ্গিত।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ