মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৩১, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

আশিক বিশ্বাস বাগেরহাট জেলা প্রতিনিধি

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে, আজ মঙ্গলবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ১ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উদ্ধার জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

জামালপুরে অনূর্ধ্ব-১৮ নারী জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ কারবারি আটক; ট্যাপেন্টাডল উদ্ধার

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ কারবারি আটক; ট্যাপেন্টাডল উদ্ধার

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা মোহাম্মদ হাসিবুল হাসান নামের এক মসজিদের ইমাম অতঃপর…

জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে আটকাদেশ

ভাইরাল জ্বর প্রতিরোধে করণীয়

আপনি কোন কেন্দ্রের ভোটার? মোবাইলেই জানুন সহজ উপায়ে

মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে