দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: স্বদেশ টাইমস

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল মারা গেছেন। দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শ্রীবরদী হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি ঘটে।চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। তবে হাসপাতালে নেওয়ার পথেই মধ্যরাতে ময়মনসিংহের চায়না ব্রিজ এলাকায় তিনি মৃত্যুবরণ করেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৩টা ২৪ মিনিটে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মো. নুরুজ্জামান বাদল শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে শেরপুর-৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে শেরপুরসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

বদলগাছী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে শেষ নির্বাচনী জনসভা

ফুলবাড়ীয়ায় ৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী দাওয়াতি ও তালিমী ইজতেমা

সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মোংলার ১৭ শিশুর হাম শনাক্ত

মোংলার ১৭ শিশুর হাম শনাক্ত

কোথায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী?

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হলো প্রখ্যাত কবি মাহমুদুল হাসান

কম্পপুর ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

স্বাধীনতার শত্রুরা আবারও মাথা তুলছে, ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন