রবিবার , ৫ জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

শিশু শাওন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

প্রতিবেদক
dailyswadeshtimes
জুলাই ৫, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকী গ্রামে আট মাস বয়সী শিশু শাওনের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, মামলায় কারাবন্দী মা শ্রাবন্তী আক্তারের মুক্তি এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জামালপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

এসময় বক্তব্য রাখেন, স্বপ্না আক্তার,শাবানা বেগম,মনিজা
আক্তার ও জামাল মিয়া।

স্মারকলিপিতে দাবি করা হয়, শিশু শাওনের মা শ্রাবন্তী আক্তার দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের শিকার ছিলেন। ঘটনার রাতে তাকে জোরপূর্বক বাড়ি থেকে সরিয়ে নেওয়ার সুযোগে ঘুমন্ত শিশু শাওনকে হত্যা করা হয়। পরে প্রকৃত অপরাধীদের আড়াল করতে উল্টো শ্রাবন্তী আক্তারকে হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, প্রকৃত ঘটনা উদঘাটনের স্বার্থে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রভাবমুক্ত তদন্ত প্রয়োজন। তদন্তে যদি শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়া যায়, তবে তাকে দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও তারা জোর দাবি জানান।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর, বিএনপি প্রার্থীকে সমর্থন

জামালপুরে রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা

আড়তের ৬০ টাকা বেগুন চাঁদা দিয়ে এসে ঢাকায় ১০০ টাকা

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ

জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জীবনকে হ্যাঁ বলুন মাদককে না বলুন”

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

নড়িয়ায় মানাখান কোর্টের নির্দেশ অমান্য করে ঘর ভেঙে জমি দখল।