দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ১৯ আগস্ট ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

টিটিসি ইস্যুতে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা, মামলা প্রত্যাহারের দাবি

প্রতিবেদক
mdsimanto talukder
আগস্ট ১৯, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ভবন স্থাপনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রায়গঞ্জ পৌর এলাকার এসএস কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় সমাজকর্মী মো. নাজমুছ সাকিব।

তিনি অভিযোগ করেন, ঘটনার পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে তমাল সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক শ্রাবণ সরকারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে দাবি করে তিনি নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের আহ্বান জানান।

একই সঙ্গে মামলাটি প্রত্যাহার অথবা আইনানুগভাবে নিষ্পত্তির উদ্যোগ নিতে সংসদ সদস্যের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি উপজেলা সদরের মানুষের দাবির বিষয়টি বিবেচনা করে টিটিসি ভবন উপজেলা সদরে স্থাপনের কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানানো হয়।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর, বিএনপি প্রার্থীকে সমর্থন

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক: গভীর রাতে থানায় জিডি, সকালে প্রেস ব্রিফিং

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে ‘টাকা দিলেই সেবা’ বিভিন্ন সেবায় অর্থ দাবির অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে এক অসহায় বাবার আকুল আবেদন

ইরানের হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ

আজ নির্ধারণ হবে জ্বালানি তেলের নতুন দাম

ফুলবাড়ীয়ায় লালচিনি উৎপাদনমুখী সমবায় সমিতির সরকারি নিবন্ধন

এবার হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ