শনিবার , ১৬ মে ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর হাসপাতালে তাণ্ডব, চিকিৎসকের মাথা থেঁতলে দেওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা স্থানান্তর

প্রতিবেদক
dailyswadeshtimes
মে ১৬, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

এসএম আব্দুল্লাহ- স্বদেশ টাইমস

শরীয়তপুর ১০০ শয্যার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও নিরাপত্তা কর্মীদের ওপর নারকীয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ স্বজনদের ইটের আঘাতে দায়িত্বরত চিকিৎসক নাসির ইসলামের মাথা থেঁতলে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হেলিকপ্টার বা এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। এই হামলায় হাসপাতালের অন্তত ১০ জন স্টাফ আহত হয়েছেন।

আজ রবিবার (১৭ মে) হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে এই লঙ্কাকাণ্ড ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার বিলাশখান এলাকার লাল মিয়া কাজী (৫০) নামের এক ব্যক্তি তীব্র বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রোগীর স্বজনরা ঝুঁকি নিয়ে লিখিত মুচলেকা দিয়ে তাকে শরীয়তপুর হাসপাতালেই ভর্তি রাখেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় লাল মিয়ার মৃত্যু হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বজনরা।

তারা অভিযোগ তোলেন, চিকিৎসক দেরিতে আসার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এই অজুহাতে স্বজনরা লাঠিসোটা ও ইট নিয়ে জরুরি বিভাগে ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তারা দায়িত্বরত চিকিৎসক নাসির ইসলামকে টেনেহিঁচড়ে বের করে ইট দিয়ে পিটিয়ে মাথার খুলি ও মুখমণ্ডল থেঁতলে দেন। তাকে বাঁচাতে গিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মী সোহেল মিয়া, আজিজুল রহমান, মোশারফ হোসেনসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

পালং মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে আহত চিকিৎসককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়। পরে অবস্থার মারাত্মক অবনতি হলে গতকাল শনিবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর শনিবার সকালে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ দেশনেত্রী ও পুলিশ সুপার রওনক জাহান এবং স্থানীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। সংসদ সদস্য জানান, এই বর্বরোচিত হামলার ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশে নালিশি মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বামপন্থিদের ‘বর্ণচোরা’ বললেন ঢাবি শিবির সভাপতি

কৃষিতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে: সেমিনারে বক্তারা

জামালপুরে ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল

শয়তানের বংশধর বৃদ্ধি পায় যেভাবে

ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

নড়িয়ায় মানাখান কোর্টের নির্দেশ অমান্য করে ঘর ভেঙে জমি দখল।

শরীয়তপুরে যৌতুকের বলি গৃহবধূ: ৪ লাখ টাকার জন্য হত্যা, স্বামী পলাতক

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ​