সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ২০, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকসহ ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ ‘আলম ট্রেডার্স’ এর স্টোন ইয়ার্ডে পার্কিং করা একটি ভারতীয় ট্রাকে (WB65-D-8924) তল্লাশি চালানো হয়।
​তল্লাশিকালে ট্রাকের পাথরের স্তূপের নিচে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত মাদকের তালিকায় রয়েছে:
​Eskuf DX সিরাপ: ৩,৮৯৭ বোতল
​Fairdyl সিরাপ: ২,০৩৮ বোতল
​মোট: ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ।
​মাদক বহনের দায়ে পাথরসহ ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ট্রাকের চালক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে জব্দকৃত মালামাল ও মাদকদ্রব্যের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা তৎপর।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নড়িয়ার জপসা থেকে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ১৬টি ককটেল

দুই আসনেই হেরে গেলেন প্রধানমন্ত্রী হতে চাওয়া ফয়জুল করীম

সিকদার গ্রুপের সাবেক পরিচালক শরীয়তপুরের ভেদরগঞ্জের রন হক সিকদারের মৃ’ত্যু

জামালপুরে ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রামগতিতে ইসলামী আন্দোলনের নেতার সঙ্গে নারী শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

এবার শাহরুখের প্রতিবেশী আমির!

কবি মাহমুদুল হাসান নিজামী মারা গেছেন

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ